শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০১৮ সাল থেকে ৫৭৭জন ‘অনুপ্রবেশকারীকে’ বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি করছে ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] এ বছরের প্রথম ৫ মাসেই এই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিএসএফ’র কর্মকর্তারা বলছেন, সীমান্ত অতিক্রম করতে গিয়ে যারা ধরা পড়েন, অনেককেই বন্ধুত্বের খাতিরে বিজিবি’র হাতে তুলে দেওয়া হয়। তবে তাদের দাবি, ৪ হাজার ৯৬ কিলোমিটারের বিশাল সীমান্তে সবসময় নজরদারী সম্ভব হয় না। ইকোনমিক টাইমস

[৩] বিএসএফ বলছে ভারত-বাংলাদেশ সীমান্ত বিশে^র সবচেয়ে শান্তিপূর্ণ আন্তর্জাতিক সীমানা। তবে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা একে সবচেয়ে রক্তাক্ত সীমান্তের আখ্যা দিয়েছে। এই সীমান্ত পার হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু রয়েছে। এদের প্রায় সকলেরই বাড়ি সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে। অনেকে জানতেনও না তা সীমানা পার হয়েছিলেন।

[৪]এটি বিশে^র ৫ম বৃহত্তম সীমান্ত। অধিকাংশ স্থানে কাঁটাতার থাকলেও অনেক স্থান সুরক্ষিত নয়। সবচেয়ে বড় ২ হাজার ২১৭ কিলোমিটার সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে ক্রিপুরার সঙ্গে ৮৫৬, মেঘালয়ের সঙ্গে ৪৪৩, মিজোরামের সঙ্গে ৩১৮ ও আসামের সঙ্গে বাংলাদেশের ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়