শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:২৭ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবারের সাথে সময় কাটাতে সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জন

রাহুল রাজ:[২] ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ঔদ্ধত্যপূর্ণ আচরণের শাস্তি পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

[৩]নিষেধাজ্ঞা পাওয়ায় রোববার (১৩ জুন) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে খেলতে নামেননি সাকিব। গুঞ্জন রটেছে শিগগরিই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি। তবে নিষেধাজ্ঞা শেষ হতেই বাকি ম্যাচে খেলবেন বলে আশা প্রকাশ করেছে মোহামেডান কর্তৃপক্ষ।

[৪]ধারণা করা হচ্ছিল পরিবারের সঙ্গে সময় দিতে ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলবেন না মোহামেডান দলপতি। জিম্বাবুয়ের সফরের আগে আবারও দেশে ফিরে আসবেন।

[৫]বিষয়টি নিয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান জানান, সাকিবের যাওয়ার বিষয় সামনে আসার পর আমার তার সঙ্গে কথা হয়েছে। গতকাল (শনিবার, ১২ জুন) তিনি আমাকে জানিয়েছেন এখন এমন সিদ্ধান্ত গ্রহণ করেননি।

[৬]নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আরও হাতে এক ম্যাচ থাকছে। তাহলে কি আবারও মোহামেডানের জার্সিতে সাকিবের খেলা নিয়ে তিনি আরো বলেন, এখনও পর্যন্ত এমনটাই হওয়ার কথা। আমরা আশাবাদী সাকিবকে মাঠে পাওয়ার।

[৭]তবে একটি সূত্র জানিয়েছে টুর্নামেন্টে আর কোন ম্যাচ খেলছেন না। সাকিব। পরিবারের সাথে সময় কাটাতে দ্রুতই যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন সাকিব। জিম্বাবুয়ে সিরিজের দেশে ফিরবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়