শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৫:২১ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমৃদ্ধ দেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে: নসরুল হামিদ

কূটনৈতিক প্রতিবেদক:[২] শনিবার এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত ওয়েবিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ টেকসই উন্নয়ন নিশ্চিত করছে। শিল্পের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে।

[৩] ঢাকা শহরে ৪৬ ভাগ বিদ্যুৎ ব্যবহৃত হয় উল্লেখ করে বলেন, বিদ্যুৎ ব্যবহার সুষম করতে হলে দেশের অন্যান্য বড় শহরগুলোতে নির্দিষ্ট স্থানে দ্রুত শিল্পায়ন করা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে শিল্প-কারখানা স্থাপিত হলে সিস্টেম লস কমবে।

[৪] এরই মধ্যে উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে। বাংলাদেশও জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে পর্যালোচনা করছে।

[৫] গ্যাস ও বিদ্যুৎ আমদানিতে অপরচুনিটি কস্ট খোঁজা হবে বলেও জানান নসরুল হামিদ।

[৬] জ্বালানির সহজ লভ্যতা, নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, ভূমির প্রাপ্যতা, মানব সম্পদ উন্নয়ন, সক্ষমতার সদ্ব্যবহার, অফ-গ্রিড অঞ্চলে বিদ্যুতায়ন ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন টেকসই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার অন্যতম চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন।

[৭] এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন ওয়েবিনার সঞ্চালনা করেন। এতে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম, পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ’র নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর প্রমূখ যুক্ত হয়ে তাদের বক্তব্যে তুলে ধরেন।

  • সর্বশেষ