শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসিডিএম বরাবর সাকিবের শাস্তি কমানোর আবেদন করেছে মোহামেডান কর্তৃপক্ষ

মাহিন সরকার: [২] ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুক্রবার ১১ জুন সপ্তম রাউন্ডের ম্যাচে আবাহনীর বিপক্ষে স্ট্যাম্পে লাথি মারা, স্ট্যাম্প উপড়ে ফেলা এবং আম্পায়ারদের সাথে দুই দফা বাগবিতণ্ডায় জড়ান মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার ১২ জুন এসব ঘটনার জেরে সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও ৫ লাখ টাকার অর্থদণ্ড দেয় ডিপিএলের আয়োজক কমিটি সিসিডিএম। এদিকে রোববার ১৩ জুন মোহামেডান কর্তৃপক্ষ সিসিডিএমের কাছে সাকিবের শাস্তি কমানোর আবেদন করেছে।

[৩] শনিবার ১২ জুন গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম নিশ্চিত করেন, মাঠে ক্রিকেটারদের আচরণবিধির লেভেল-৩ ভঙ্গ করায় সাকিব তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ও জরিমানা ৫ লাখ টাকা। শাস্তির বিরুদ্ধে কোন আপিল না করে মেনে নিয়েছেন মোহামেডান অধিনায়ক।

[৪] তবে মোহামেডান কর্তৃপক্ষ দলের অধিনায়কের শাস্তি কমাতে সিসিডিএম বরাবর আবেদন করেছে। এদিকে, রোববার ১৩ জুন বিকেএসপিতে অষ্টম রাউন্ডের ম্যাচে সাকিবকে ছাড়াই ওল্ড ডিওএইচএসের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান। মোহামেডানের আবেদনে সিসিডিএম সাড়া না দিলে সাকিবকে আরো দুই ম্যাচ মাঠের বাইরে কাটাতে হচ্ছে।

  • সর্বশেষ