শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁও করোনায় ২৪ ঘন্টায় ৪ জনরে মৃত্যু

সাদ্দাম হো‌সেন:[২] ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট ৪৯ জন মৃত্যুবরণ করলেন। গতকাল শনিবার ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২১ জন। ৪৬ জনের নমুনা পরীক্ষা করে এই ২১ জনের করোনা পজিটিভ আসে।

[৩] সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ আসে। নতুন করে ২৪ ঘন্টায় ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫৬ বছর বয়সী একজন পুরুষ, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪ বছর বয়সী একজন পুরুষ, রানীশংকৈল উপজেলার ৮৫ বছর বয়সী একজন পুরুষ ও হরিপুরে ৪৩ বছর বয়সী একজন পুরুষ মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলার ৯জন, বালিয়াডাঙ্গী উপজেলার ১০ জন এবং রানীশংকৈল উপজেলার ২ জন।

[৪] সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার জানান, পূর্বের রিপোর্টসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৯১৫ জন। যাদের মধ্যে ১ হাজার ৫৯৬ জন সুস্থ হয়েছেন। মোট ৪৯ জন আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। সংক্রমন রোধে সকলকে বিধি নিষেধ মেনে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ