শিরোনাম
◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রাইস্টচার্চে বন্দুকহামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা, সমালোচনায় মুসলিমরা

সাকিবুল আলম: [২] ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হন। ঐ বছরের ১৫ তারিখে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে একজন শেতাঙ্গ আধিপত্যবাদী বর্বর ও নৃশংস আক্রমণ চালায়। এনিয়ে যে হলিউড সিনেমা তৈরির কথা বলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘দে আর আস’। আল আরাবিয়া

[৩] হলিউড রিপোর্টারের তথ্য থেকে জানানো হয়, ‘দে আর আস’ নামের সিনেমাটিতে এ ঘটনায় প্রধানমন্ত্রী জাকিন্ডা অ্যাড্রেনের প্রতিক্রিয়া তুলে ধরা হবে। সিনেমার এই নাম নেওয়া হয়েছে এনিয়ে প্রধানমন্ত্রী অ্যাড্রেনের বিবৃতি থেকেই। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ

[৪] দেশটির ক্যনটারবেরি শাখার মুসলিম সংগঠনের মুখপাত্র আব্দিগানি আলি বলেন, বিষাদময় ঘটনাটির রেশ এখনো কাটেনি। মর্মান্তিক এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এখনোও সংবেদনশীলতা বিরাজ করছে।

[৫] তিনি আরও বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ও শোক প্রকাশ করাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এটা নিয়ে সিনেমা বানানোটা এখন উপযুক্ত সময় নয়। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়