শিরোনাম
◈ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল, তেল-পেঁয়াজের পর এবার বেড়েছে ডিম, মুরগি ও মাছের দাম

শাহীন খন্দকার: [২] দুই সপ্তাহ ধরে বাজারে বাড়তি সব ধরনের চালের দাম। সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের অজুহাতসহ মিল মালিকদের নানা কারসাজির কারণেই চালের দাম বাড়তি বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বেশি থাকার কারণে সব ধরণের চালের দাম বেড়ছে। এ ছাড়া লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চাল আসতে পারছে না। যে কারণেও চালের দাম বাড়ছে।

[৩] দোকানিরা জানালেন, প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল এখন ১৫০ টাকায় বিক্রি করছি। খোলা সয়াবিন তেলের কেজি ১৩৫ টাকা আর পাঁচ লিটার বোতল বিক্রি করছি ৬৯০ টাকায়। চার দিন আগে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ৬৬০ টাকায়, এখন সেই তেল বিক্রি হচ্ছে ৬৬৮ টাকায়। বাজার ঘুরে দেখা যায়, দুদিন আগে যে মসুর ডাল বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা দরে।

[৪] আগের দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। শুক্রবার রাজধানীর মোহম্মদপুর কৃষি মার্কেট, খীলজি রোড, নূরজাহান রোড এলাকার ফুটপাতসহ বিভিন্ন বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ সব তথ্য পাওয়া গেছে। কৃষি বাজার সবজি বিক্রেতা বাদশাহ এবং ফুটপাত সবজি বিক্রেতা শরিফ জানান, সবজির দাম কোনো সময় এক রকম থাকে না। করোনার কারনে সরবারহ কম থাকায় দাম বেড়ে যায়।

[৫] দ্বিতীয়ত সবজি কাঁচামাল পঁচনশীল, প্রতিমনে পঁচে যায় প্রায় ৫ কেজির মতো। সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে। বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে আদার দাম। কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০টাকা। পুঁইশাক, লাউশাক, কলমিশাক, ডাটাশাক, লালশাক ও পাটশাক আঁটিপ্রতি বিক্রি হচ্ছে ১০ থেকে ২৫ টাকায়।

[৬] এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। মুরগি ব্যবসায়ীরা জানান, গত শুক্রবারে ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১২০ টাকা কেজি দরে। হঠাৎ বেড়ে গেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।

[৭] গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায় আর খাশির মাংসের কেজি ৮৫০ টাকা। প্রতি হালি লাল ডিম বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়