শিরোনাম
◈ ঈদের আগে ২৩ দিনে প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা ◈ তরুণদের মধ্যে কোলন ক্যানসার বাড়ছে, দায়ী হতে পারে অন্ত্রের টক্সিন ‘কলিব্যাকটিন’ : কীভাবে রক্ষা পাওয়া যাবে জানালেন গবেষকেরা ◈ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ সেনানিবাসে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান: সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমে গর্বিত জাতি ◈ নেইমার হেলিকপ্টারে রাজকীয় কায়দায় অনুশীলন ক্যাম্পে হা‌জির, বিশ্বকা‌পে খেলা নি‌য়ে  শঙ্কা ◈ আদ্‌-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যু: তদন্ত শেষে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর ◈ বাংলাদেশে কোরবানির চামড়া যাচ্ছে পানির দরে, হাজার কোটি টাকা কামাচ্ছে অন্য যে দেশ! ◈ ইরানকে সহযোগিতা করলে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের! ◈ ঈদুল আজহায় বাংলাদেশকে মোদির শুভেচ্ছা: তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত ◈ মাঝনদীতে ভয়াবহ ঝড়ে ৫০০ যাত্রী, তীরে উঠেই দিলেন সিজদা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করে গার্মেন্ট শ্রমিক টিইউসির বিক্ষোভ

শরীফ শাওন: [২] গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ণ কেন্দ্রের বিক্ষোভ মিছিলে বক্তারা শ্রমিকদের জন্য রেশন, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি জানান। সংসদের স্পিকারে কাছে স্মারকলিপিও পেশ করতে যান।

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে সংগঠনের পক্ষে বিক্ষোভকালে বক্তারা বলেন, শ্রমিকের জন্য বা শ্রমশক্তি উন্নয়নে জাতীয় বাজেটে কোন বরাদ্দ না থাকা এই প্রস্তাবিত বাজেটের গণবিরোধী রূপকেই প্রকাশ করে।

[৪] বক্তারা আরও বলেন, চলমান বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে দেশের প্রায় সকল খাতের শ্রমিক, কর্মকর্তা, কর্মচারি সংক্রমণ এড়াতে ছুটি ভোগ করলেও গার্মেন্ট শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়েই কারখানায় কাজ করেছে। বিনিময়ে ঝুঁকি ভাতা না পাওয়া এবং অর্ডার বাতিলের অযুহাতে শ্রমিকদের ৪০ শতাংশ বেতন ও ঈদের বোনাস কর্তন করেছে। ফ্রন্ট লাইনাররা সবাই ইতোমধ্যে করোনার টিকা পেলেও গার্মেন্ট শ্রমিকরা কবে টিকা পাবে সেটা কেউ জানে না।

[৫] টিইউসি’র সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ অন্যান্য শ্রমিকনেতারা বলেন, বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হলেও বিশ্বে সর্বনিম্ন মজুরিদাতা। বর্তমানে বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাস-পানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে কয়েক দফা। আজকের বাজারে গার্মেন্ট শ্রমিকরা যে মজুরি পায় সেটা দিয়ে কোনভাবেই তাদের জীবন চলে না।

[৬] তারা বলেন, গার্মেন্ট শিল্পের শ্রমিকরা বর্তমানে তীব্র দমন-পীড়ন-নির্যাতন ও শোষণের মধ্যে জীবন অতিবাহিত করছে। উত্থাপিত বাজেটে মালিকদের অনুকূলে রাষ্ট্রীয় নানান সুযোগ সুবিধা ও রেয়াত ইত্যাদি আরও বৃদ্ধি করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়