শিরোনাম
◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ◈ স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে বাস চাপায় পান ব্যাবসায়ী নিহত

ফিরোজ আহম্মেদ: [২] সদর উপজেলার ঝপঝপিয়া এলাকায় বাস চাপায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝপঝপিয়া নামক স্থানে হলিধানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জেআর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা বিনোদপুর গ্রামের জামিরুল ইসলাম আহত হন।

[৪] ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটর সাইকেল যোগে হলিধানী থেকে থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিল। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁঁছালে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন মারা যায়। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়