শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১০:২০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

রিয়াজুর রহমান রিয়াজ : [২]বুধবার (৯ জুন) দুপুর আড়াইটায় নগরীর চট্টগ্রাম চেরাগি মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন বীর মুক্তিযোদ্ধার সম্মান সংরক্ষণ পরিষদ নেতাকর্মীরা।

[২]মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহম্মদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

[৩]চেরাগী পাহাড় চও্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি গিয়ে শেষ হয়। তবে বিক্ষাভ মিছিল শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

[৪]মিছিল থেকে হুইপের হুইপ সামশুল হক চৌধুরীর কাছে ‘জাতীয় পতাকা নিরাপদ নয়’ বলে শ্লোগান উচ্চারিত হয় এবং হুইপ পুত্র শারুন চৌধুরী ও হুইপের ভাই নবাব চৌধুরীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অবমাননার অভিযোগ তুলে তাদের বিচার চেয়ে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।

[৫]এসময় বিক্ষোভ মিছিলে বীর মুক্তিযোদ্ধার সম্মান সংরক্ষণ পরিষদের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম, পটিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।

  • সর্বশেষ