শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:৫১ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কুলাউড়ায় স্কুলছাত্রী গণধর্ষণের অভিযোগে আটক ১

স্বপন দেব:  [২]মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজল মালাকার (২৪) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৩]পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার (৬ জুন) সকালে আলী আমজদ স্কুলে যাওয়ার জন্য পৃথিমপাশা ইউনিয়নের কালা মালাকারের ছেলে সজল মালাকারের সিএনজি অটোরিক্সাতে উঠে ওই স্কুলছাত্রী। পথে রবিরবাজার মসজিদের সামনে থেকে সিএনজি অটোরিক্সা চালক সজল গাড়ি ঘুরিয়ে স্কুলছাত্রীকে লোহাইউনি চা বাগানের একটি নির্জন স্থানে নিয়ে তার অপর দুই সহযোগীসহ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।পরে স্কুলছাত্রী বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানায়।

[৪]কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গী ফোর্সসহ মঙ্গলবার ভোররাতে রবিরবাজার থেকে ধর্ষক সজলকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

[৫]কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। সজলের অপর দুই সহযোগি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ