শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৮:৫৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৮:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্লাইট জটিলতায় মিডফিল্ডার সোহেলের দেশে ফেরায় দেরি

নিজস্ব প্রতিবেদক: [২] আফগানিস্তানের বিপক্ষে হাতে ব্যথা পেয়ে ম্যাচের ৫৭ মিনিটের সময় উঠে যেতে হয় মিডফিল্ডার সোহেল রানাকে। শেষ পর্যন্ত তিনি দল থেকেই ছিটকে যান। তার দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় ফিরতে পারছেন না।

[৩] মঙ্গলবার ৮ জুন বিষয়টি নিশ্চিত করেছেন কাতারে থাকা দলের ম্যানেজার ইকবাল হোসেন।

[৪] তিনি বলেন, আমাদের দলের সবার জন্য গ্রুপ টিকিট করা হয়েছিল। এখন রানার জন্য আলাদা টিকিট পেতে দেরি হচ্ছে। মঙ্গলবার ফেরার কথা ছিল, কিন্তু টিকিট না পাওয়ায় ফিরতে পারছে না। আশা করছি দ্রুত হয়ে যাবে।

[৫] কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ ‘ই’র সর্বশেষ ম্যাচে ওমানের বিপক্ষে ১৫ জুন মাঠে নামবে বাংলাদেশ। ৭টি ম্যাচ খেলে ১টিতেও জয় পাননি জামাল ভূঁইয়ারা। ৫ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার শেষে। সাফল্য বলতে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে একটি করে ড্র। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতার।

  • সর্বশেষ