শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলাঘরকে ১৬ রানে হারিয়ে দ্বিতীয় জয় ওল্ড ডিওএইচএসের

নিজস্ব প্রতিবেদক: [২] বিকেএসপিতে বৃষ্টির বাধায় পড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের ম্যাচটিও, ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আনিসুল, রাফসান, জয়দের ব্যাটিং নৈপুণ্যে ১৬ রানে জিতেছে আগের দুই ম্যাচেই বিতর্কিত ভাবে হারা ওল্ড ডিওএইচএস।

[৩] বৃষ্টির কারণে এই ম্যাচটিও নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা দেরিতে শুরু হয়, ভেজা উইকেটে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ব্যাটিংয়ে নেমে ৫ রান করে রাকিন আহমেদ ফিরে গেলেও আনিসুল ইসলাম ইমনের ২৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৪ রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোরের ভিত্তি তৈরি করে ওল্ড ডিওএইচএস।

[৪] সেই ভিত্তির উপর ভর করে রাফসানের ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ ও মাহমুদুল হাসান জয়ের ১৪ বলে সমান ২ টি করে চার ও ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ১৩ ওভারে ১২০ রানের ভালো সংগ্রহ পায় ওল্ড ডিওএইচএস। খেলাঘরের হয়ে খালেদ আহমেদ ৩ ও মেহেদি হাসান মিরাজ নেন ১ টি করে উইকেট।

[৫] জবাব দিতে নেমে দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, রাফসান ৫ ও তিনে নামা মেহেদি হাসান মিরাজ ২ রান করে আউট হন। তবে তৃতীয় উইকেটে খেলাঘরের জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন ইমতিয়াজ হোসেন ও অধিনায়ক জহুরুল ইসলাম অমি, ২৯ বলে ২ চার ও ১ ছয়ে ৩৩ করে আউট হন ইমতিয়াজ।

[৬] জহুরুল ইসলাম অমি ২৪ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি, নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ১০৪ রানে থামে খেলাঘরের ইনিংস। মাসুম খান ১২ বলে ১ ছয়ে করেন ১৬ রান, রাকিবুল হাসান ২, শিমুল ও আসাদুজ্জামান পায়েল ১ টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়