শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি, পৌরসভা ও ৪ শূন্য আসনে নির্বাচন লকডাউনের আওতামুক্ত রাখতে ডিসিদের ইসির চিঠি

সমীরণ রায়: [২] করোনার সংক্রমণের মধ্যেও স্থগিত থাকা ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা এবং সংসদীয় আসনের উপ-নির্বাচন ভোটগ্রহণের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে ৩৭১ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, ১১ পৌরসভা নির্বাচন ও চারটি জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন লকডাউনের আওতামুক্ত রাখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে ইসি।

[৩] মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নতুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন ৩৭১টি ইউপি, ১১ পৌর, লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৪] গত ২ জুন ভোটের তফসিল ঘোষণার পর ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ভোটের কার্যক্রম লকডাউনের আওতামুক্ত রাখতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এর গত ৬ জুন সই করা চিঠি সংশ্লিষ্ট ডিসিদের কাছে পাঠানো হয়েছে। এই অবস্থায় নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে।

[৫] গত ৭ মার্চ ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি), ১১টি পৌরসভা, লক্ষ্মীপুর-২ আসনে ১১ এপ্রিল ভোটের তারিখ রেখে তফসিল দিয়েছিল ইসি। করোনার কারণে সে নির্বাচন ভোটগ্রহণের ১০ দিন আগে পিছিয়ে দেন সিইসি। এরপর ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনও শূন্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়