শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৩:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ হাজার বছর ধরে বেঁচে আছে এই জীব

রাকিবুল আবির: [২] সাইবেরিয়ার চিরহিমাঞ্চলে জমাট হয়ে ২৪ হাজার বছর ধরে বেঁচে আছে এই অনুজীব যার নাম বিডেলয়েড রোটিফার। এনডিটিভি

[৩] অনুজীবটি জলযুক্ত পরিবেশে থাকে এবং এর রয়েছে বেঁচে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা। রুশ বিজ্ঞানীরা সাইবেরিয়ার পরমাফ্রস্ট খনন করে উত্তোলিত হিমশীতল মাটিতে এই অনুজীবটি খুঁজে পান।

[৪] রাশিয়ার পুশচিনো সাইন্টিফিক সেন্টার এর বিজ্ঞানী ড: স্টাস মালাভিন বলেন, আমাদের প্রতিবেদনটি বিশ্বের সবচেয়ে শক্ত প্রতিবেদন, যা প্রমাণ করে যে বহুকোষী জীবরা ক্রিপ্টোবায়োসিস প্রক্রিয়ায় হাজার বছর বেঁচে থাকতে পারে।

[৫] আগের গবেষণা থেকে দেখা যায়, রোটিফার প্রজাতি হিমশীতল অবস্থায় ১০ বছর বেঁচে থাকতে পারে। রাশিয়ার নতুন এ গবেষণায় রেডিওকার্বন ডেটিং এর পর দেখা যায়, ২৪ হাজার বছর ধরে হিমশীতল অবস্থায়ও রোটিফারটির একটি অংশ জীবিত অবস্থায় রয়েছে।

[৬] সোমবার গবেষণাটি প্রকাশ করে কারেন্ট বায়োলজি জার্নাল। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়