শিরোনাম
◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকেন ফ্রাই অর্ডার করে পেলেন 'তেলে ভাজা তোয়ালে'

ডেস্ক নিউজ: আমরা যখন খাওয়ার জন্য মুরগীর টুকরোগুলো মুখে নিয়ে কামড়াচ্ছিলাম তখনই বুঝি এটা কিছুটেই ছিঁড়ছে নাঅনলাইনে অর্ডার করে এক পণ্যের পরিবর্তে ভিন্ন পণ্য পাওয়ার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। এক খাবার অর্ডার করে তার বদলে অন্য কোনো খাবার আসলে সেটা হয়তো মানা যায়, কিন্তু খাবারের পরিবর্তে ডুবো তেলে ভাজা তোয়ালে পেলে কেমন লাগবে?

অদ্ভুত শোনালেও সত্যিই জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন থেকে চিকেন ফ্রাই বা ভাজা মুরগি অর্ডার করে তার পরিবর্তে একটি ভাজা তোয়ালে পেয়েছেন ফিলিপাইনের এক নারী।মিস পেরেজ নামের ওই ভুক্তভোগী নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এই “অখাদ্য” খাবারের ছবি দিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন। আর মূহুর্তেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে ফেসবুক। তার পোস্টটি এ পর্যন্ত ২০ লাখ বার দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে প্রায় ৮৭ হাজার বার।

ভিডিও-তে পেরেজ জানান, ছেলের জন্য “মেট্রো ম্যানিলা”র একটি জলিবি আউটলেট থেকে “চিকেনজয়” খাবারটি অর্ডার করেছিলেন। তবে তার পরিবর্তে যা পেয়েছেন তাতে মোটেও “জয়”(আনন্দ) খুঁজে পান নি তারা।

পেরেজ বলেন, "আমরা যখন খাওয়ার জন্য মুরগীর টুকরোগুলো মুখে নিয়ে কামড়াচ্ছিলাম তখনই বুঝি এটা কিছুতেই ছিঁড়ছে না। তারপর যখন হাত দিয়ে টেনে ছেঁড়ার চেষ্টা করি তখন আমি অবাক হয়ে যাই এটা দেখে কারণ এটা কোনো মুরগি না একটা তেলে ভাজা নোংরা তোয়ালে ছিল। বিষয়ট সত্যিই জঘন্য ছিল।"

মেট্রো নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ বলেন, “হয়তো রুটি তৈরির ময়দা মাখানোর সময়ই তোয়ালেটি মিশ্রণের মধ্যে পড়ে যায়। সেই নোংরা চিকেনজয়গুলো কোন অভাগা গ্রাহকের পেটে গিয়েছি কে জানে!”

মেট্রো নিউজের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে জলিবি ফুডস কর্পস জানিয়েছে, ভাইরাল ভিডিওটির কারণে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উদ্বেগ উত্থাপিত হওয়ায় তাদের ওই শাখাটি বর্তমানে অস্থায়ীভাবে বন্ধ আছে।তবে সংস্থাটি বলছে, এ জাতীয় ঘটনা যাতে আবারও না ঘটে তা নিশ্চিত করতে তারা কর্মচারীদের পুনরায় প্রশিক্ষণ দেবে।ঢাকা ট্রিবিউন

 

  • সর্বশেষ