শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৪৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াহিদউদ্দিন মাহমুদ: মানসিক হিসাব-নিকাশ বনাম অর্থনীতির যুক্তি

ওয়াহিদউদ্দিন মাহমুদ : এ বিষয়ের আগের দুটি পোস্টের উত্তরগুলো আমার গবেষণার জন্য খুবই কাজে এসেছে, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা যাচ্ছে এমনকি নোবেল প্রাইজ বিজয়ীরাও একটা মানসিক কষ্টের যৌক্তিক হিসাব বিবেচনা করেনি। এটা নির্ভর করছে তারা কি STAR TREK-Gi Mr Spock-এর কৃত্তিম বুদ্ধি না Captain Kirk-এর মানবিক বুদ্ধিকে বেশি যৌক্তিক মনে করছেন। এ বিষয়ে এটিই শেষ পোস্ট।

একটি সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এক তৃতীয়াংশ খরচ হয়ে গেছে। বাস্তবায়নের মাঝপথে এখন প্রকল্পটির লাভ খরচ পুনরায় মূল্যায়ন করে দেখা গেলো আগে যা খরচ ধরা হয়েছিলো তার থেকে বেশি খরচ হবে (আমাদের প্রকল্পগুলোতে যা প্রায়ই হয়ে থাকে)। এখন সিদ্ধান্ত নিতে হবে প্রকল্পটির বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে নাকি অসম্পূর্ণ প্রকল্পটি ছেড়ে দেওয়া হবে। অসম্পূর্ণ প্রকল্পটি ছেড়ে দিতেও যেমন আলাদা কোনো খরচ হবে না আবার এর থেকে কোনো লাভ বা মুনাফাও আসবে না।

এখন প্রশ্ন ১: প্রকল্পটির বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে নাকি অসম্পূর্ণ প্রকল্পটি ছেড়ে দেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে পূর্ণ বাস্তবায়িত প্রকল্পটির লাভ বা মুনাফার সঙ্গে বাস্তবায়নের মোট খরচের তুলনা করা হবে নাকি যে তৃতীয়াংশ খরচ হয়ে গেছে তা বাদ দিয়ে শুধু বাস্তবায়নের বাকি খরচের হিসাব বিবেচনায় নেওয়া হবে। প্রশ্ন ২: প্রকল্পটি শেষ করার বাকী খরচ নিজস্ব অর্থায়নে হলেও আগের খরচ হয়ে যাওয়া অর্থ যদি বিদেশি শর্তহীন আনুদান থেকে এসে থাকে তাহলে কি সিদ্ধান্ত ভিন্ন হতে পারে? এটি বাংলাদেশের সুশাসন বিষয়ে কোনো মন্তব্য নয়, একটি অংক বা লজিক বিষয়ের প্রশ্নের মতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়