শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৯:৩৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আবু মুত্তালিব : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন কলোনী এলকার একটি পুকুরের পাশ থেকে বাবু হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। বাবু হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আমবাগান এলাকার ফজলুর রহমানের ছেলে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয়রা ওই পুকুরের পাশে বাবু হোসেনের নামের যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু চুরি,ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত ছিল।

বাবুর মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশের ময়না তদন্ত রির্পেটি পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়