শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর মোবাইল, তবে ছিনতাইকারী শনাক্ত

নিউজ ডেস্ক: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন।

শুক্রবার (৪ জুন) রাতে তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ না পেলেও তার পাশে থাকা সিসিটিভি ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। শনাক্ত হওয়া ছিনতাইকারী বিজয় সরণি সিগন্যাল এলাকায় ফুল বিক্রি করতো এবং সিগন্যালে পড়া গাড়িগুলো মুছে দিতো।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই বিজয় সরণি এলাকা থেকে লাপাত্তা হয়ে যায় এই ছিনতাইকারী। সে একজন মাদকসেবী। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দ্রুত তাকে গ্রেফতার করতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। তার নাম ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। সে রাস্তার পাশে স্থাপিত উড়োজাহাজ ভাস্কর্যের নিচে ঘুমাতো।

এর আগে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন চিহ্নিত ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে কাজ করছি।

এর আগে গত রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগন্যালের জ্যামে আটকা পড়ে পরিকল্পনা মন্ত্রীর গাড়িটি। এ সময় তিনি গাড়ির গ্লাস খুলে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়