শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী, ঢাকা) এর অভিযান মো. সোহেল (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ২০ হাজার টাকা।

[৩] শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় ডগাইর পূর্বপাড়া নান্টু ভূঁইয়া রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়া আটি মুক্তিনগর এলাকার মৃত সফিউদ্দিনের ছেলে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা সোহেলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব-১০।

[৪] র‌্যাব-১০ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারি সোহেল ভ্রাম্যমানভাবে ডেমরা ও আশপাশের থানা এলাকায় গাঁজাসহ নানা প্রকার মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়