শিরোনাম
◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইথিওপিয়ায় রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের পরিচয়পত্র পেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] রাষ্ট্রদূত বৃহস্পতিবার পরিচয়পত্র পেশ করেন। এ সময় রাষ্ট্রদূত ইথিওপিয়ার সরকার এবং জনগণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

[৩] তিনি ইথিওপিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, উক্ত আন্তরিক এবং গভীর সম্পর্ক পুনরুজ্জীবিতকরণ তার অন্যতম লক্ষ্য।

[৪] রাষ্ট্রদূত বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের বিস্ময়কর আর্থসামাজিক উন্নয়ন, মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ প্রদান করেন এবং বাংলাদেশের অভিজ্ঞতা ও বাংলাদেশিদের পেশাদারি নৈপুণ্য ইথিওপিয়ার উন্নতিতে কাজে লাগানোর প্রস্তাব করেন।

[৫] ইথিওপিয়ার রাষ্ট্রপতি বর্তমান সরকারের অধীনে বাংলাদেশের সার্বিক আর্থসামাজিক উন্নতির প্রশংসা করেন এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ইথিওপিয়া মূল্যবান শিক্ষা নিতে পারে বলে অভিমত প্রকাশ করেন।

[৬] রাষ্ট্রদূত ইথিওপিয়ার রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের প্রবর্তিত ক্ষুদ্র ঋণ ও নারীর ক্ষমতায়ন অন্যান্য সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের ইথিওপিয়ার বিশেষায়িত অঞ্চলসমূহের বিশেষ সুবিধার সুযোগ নিয়ে বিনিয়োগের আহ্বান জানান।

[৭] রাষ্ট্রদূত করোনা মহামারি পরবর্তীকালে বাংলাদেশ থেকে একটি অত্যন্ত উচ্চ পর্যায়ের সফরের প্রস্তাব করেন এবং ইথিওপিয়ার রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। ইথিওপিয়ার রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ