শিরোনাম
◈ জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশবিরোধী অপপ্রচারে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ পাঁচ মন্ত্রী ◈ মাসে কত টাকা আয়ে কত কর? নিজেই হিসাব করুন নতুন নিয়মে ◈ এইচএসসি শুরুতেই অনুপস্থিতির হার উদ্বেগজনক, প্রথম দিনেই বহিষ্কার ৭ ◈ এলপি গ্যাসের দাম কমল ◈ শিক্ষাখাতে বড় নিয়োগের ইঙ্গিত, ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ হবে ◈ তিস্তা প্রকল্পে সহযোগিতায় প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশের: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ◈ দু'মুঠো ভাতের জন্য যেখানে ভোরে মানুষের হাটে মানুষ বিক্রি! ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পথে সরকার, ৯ জুলাইয়ের মধ্যে তথ্য চাওয়া হয়েছে

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০২:০৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও আলোচনায় নায়িকা পরী মনি

ইমরুল শাহেদ: আবারও আলোচনায় চলে এসেছেন চিত্রনায়িকা পরী মনি। তিনি যেমন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন, তেমনি শুটিং করা ছবি থেকে বাদ পড়ছেন বা নিজেই সরে দাঁড়াচ্ছেন। আগামী নভেম্বরে তার মুখোশ ছবিটি মুক্তি পাবে। এসব ঘিরেই তাকে নিয়ে আলোচনা।

নির্মাতা হৃদি হকের প্রথম ছবি ‘১৯৭১: সেইসব দিন’র কেন্দ্রীয় চরিত্রে ছিলেন পরীমনি ও এইচবিও সিরিয়ালের নায়ক সুদীপ বিশ্বাস দীপ। গত বছর মার্চে ঠাকুরগাঁওয়ে শুরু হয় ছবিটির দৃশ্যধারণ। আর এতে অংশও নিয়েছিলেন পরী-দীপ। তার এক বছর পর জানা গেল, ছবিতে এই তারকারা আর নেই। পরীর জায়গায় অভিনয় করছেন সানজিদা প্রীতি আর দীপের স্থানে আব্দুন নূর সজল।

বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা হৃদি হক নিজেই। তিনি বলেন, ‘তারা আর আমাদের সঙ্গে নেই। ছবির প্রয়োজনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ হৃদি বলেন, ‘চলচ্চিত্রটি একটি বড় পরিসরের বিষয়। এখানে একটা ভাবনায় সবাই মিলে কাজ করেন। প্রতিটি টিমেরই আলাদা ভাবনা ও ওয়ার্কিং স্টাইল থাকে। সেই জায়গায় একটু যদি পার্থক্য হয়, তাহলে ছবিটি ভালো হয় না। প্রতিটি টিমের প্রফেশনালিজম ধরণ আলাদা থাকে। সব মিলিয়ে বলব, ছবিটাই আমাদের কাছে প্রধান। চলচ্চিত্রের প্রয়োজনেই এই চরিত্র দুটিতে নেই পরীমনি ও দীপ।’

জানা গেছে, দীপের স্থানে এখন কাজ করছেন হৃদির স্বামী অভিনেতা লিটু আনাম। তিনি আরও জানান, কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছিলেন পরী-দীপ। তাই তাদের অংশগুলো পরিবর্তন করতে সমস্যাই হয়নি। তবে বিষয়টি নিয়ে পরী ও দীপ মুখ খোলেননি। স¤প্রতি ‘১৯৭১: সেইসব দিন’ ছবির তৃতীয় লটের কাজ শুরু হয়েছে।

ইউনিট সূত্রে জানা গেছে, আগামী আগস্টের মধ্যেই শেষ হবে ছবির কাজ। সরকারি অনুদানের এই ছবিতে তিন ভাইয়ের চরিত্রে আছেন লিটু আনাম, ফেরদৌস ও সজল। তাদের নিয়েই গল্প এগুবে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তারিন, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়