শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৯:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর চারটি হাসপাতালে প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে ২,১৬২ জনকে

শাহীন খন্দকার: [২] বৃহস্পতিবার রাজধানীতে প্রথম ডোজ টিকা নিয়েছে ১৫৮৮ জন পুরুষ আর ৫৭৪ জন নারীকে দেওয়া হয়েছে। হাসপাতালগুলো হচ্ছে ঢামেক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া সারাদেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৪২ লাখ ৩১৩৬ জনকে টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯১৮০ জন। আর করোনা টিকা কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০,০১৫ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮,৮২৯ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়। বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ২০০টি হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রে প্রকাশ।

[৪] গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। চলতি বছর ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

[৫] বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ