শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ প্রস্তুতি নিয়ে মূল আসরের দিকে এগিয়ে যাচ্ছে অলিম্পিক, মন্তব্য করলেন গেমস প্রেসিডেন্ট

রাকিবুল রিফাত: [২] বৃহস্পতিবার অলিম্পিক গেমসের প্রেসিডেন্ট সেইকো হাসিমোতো গণমাধ্যমকে জানান, সফল আয়োজনের দিকে ১০০ ভাগ সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে অলিম্পিক গেমস। একই সাথে তিনি আরো বলেন করোনা মহামারির এই সময় সফল আয়োজনের জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন । বিবিসি

[৩] টোকিও অলিম্পিকের মূল আসর শুরু হবে ২৩ জুলাই যার বাকি আর ৫০ দিন । ইতোমধ্যে আয়োজনের প্রায় সব প্রস্তুতি নিয়েছে জাপান। কিন্তু আয়োজনের সবচেয়ে বড় বাধা করোনা মহামারি এবং অংশগ্রহনকারী দেশের অ্যাথলেট, স্টাফ থেকে শুরু করে স্থানীয় নাগরিকদের মাঝে সংক্রমণ না ছড়ানোর জন্য ব্যাপকভাবে কাজ করতে হবে জাপানকে।

[৪] এর আগে গত মঙ্গলবার টোকিও অলিম্পিকে অংশগ্রহনকারী প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া নারী সফঠবল দল টোকিওতে পৌঁছায়। ২০২০ সালে টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে এবছর অনুষ্ঠিত হচ্ছে। সংক্রমণ মোকাবেলায় বিনা দর্শকে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে এবছর। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়