শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিডনি থান্ডারে কোচ শেন বন্ড অধ্যায়ের সমাপ্তি, ট্রেভর বেইলিসের শুরু

স্পোর্টস ডেস্ক : [২] শেন বন্ডের বদলি হিসেবে ট্রেভর বেইলিসকে নিয়োগ দিয়েছে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার। ছয় বছর আগে সিডিনি থান্ডারে কোচের দায়িত্বে ছিলেন ট্রেভর বেইলিস। এবার প্রধান কোচ হিসেবে আগামী তিন বছরের জন্য দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন।

[৩] মূলত পরিবারকে সময় দিতে থান্ডারের সঙ্গে চুক্তি নবায়ন করেননি শেন বন্ড। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বেইলিস। এর আগে ২০১১-১৫ সাল পর্যন্ত বিগ ব্যাশের আরেক দল সিডনি সিক্সার্সের কোচ হিসেবে ছিলেন তিনি।

[৪] যেখানে তার অধীনে শিরোপাও জিতেছিল দলটি। এ ছাড়া ২০১৯ সালে তার অধীনে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। আবারও অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেইলিস।

[৫] এদিকে ডেভিড সাকারকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ২০১৫-১৬ মৌসুমে ভালো করতে না পারায় চাকরি হারাতে হয়েছিল তাকে। যেখানে দুই মৌসুমে মাত্র সাতটি ম্যাচ জয় পেয়েছিল দলটি। কিন্তু দলের ক্রিকেটাররা তার ওপর আস্থা রাখায় সাকারের সঙ্গে চুক্তি করেছে রেনেগেডস। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের দল নিয়ে বেশ আশাবাদী সাকার। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়