শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টশন সভা

চৌধুরী হারুনুর রশীদ: [২] জেলা স্থাস্থ্য বিভাগের আয়োজনে বাস্তবায়নে ছিলেন জনস্থাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্থাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়।

[৩] বুধবার বেলা ১১টায় রাঙামাটি সিভিল সার্জন কার্য্যলয়ে সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সাংবাদিক অরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.বিপাশ খীসা।

[৪] ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম। এবার রাঙামাটির ১০টি উপজেলা ২ টি পৌরসভায় প্রায় সাড়ে ৮২ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ১০ উপজেলায় ১ হাজার ৩১৫টি কেন্দ্রে ২ হাজার ৬০০ মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত করা হয়েছে।

[৫] ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৩ হাজার ২৪৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
[৬] ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ চাকমা, ডা. উচিং মারমা, প্রোগ্রাম কর্মকর্তা মো. মুছলিম উদ্দীন, দৈনিক গিরিদপনের সম্পাদক সম্পাদক এসময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়