শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১২:৪৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিক কয়েক সপ্তাহের মধ্যে টিকা পাচ্ছে, ৪৪৭ দিন পর কোভিড মৃত্যুহীন ব্রিটেন

রাশিদুল ইসলাম : [২] ব্রিটেনে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর মঙ্গলবার একজন মানুষও মারা যাননি। যদিও ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে কোভিড সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। গত সাতদিন ধরে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে। ডেইলি মেইল

[৩] ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, কারো মারা না যাওয়র সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে।

[৪] পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক চিকিৎসক ইভোন ডয়েল সবাইকে দ্রুত ভ্যাকসিন নেবার পরামর্শ দিয়েছেন।

[৫] ব্রিটিশ মন্ত্রীরা ১৮ বছর বা তারচেয়ে বেশি বয়স্ক সবাইকে টিকা নিয়ে নেওয়ার তাগিদ দিয়ে বলেছেন এটি কাজ করছে। এর আগে ৩০ বছর বয়স্কদের টিকা দেওয়া চললেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় তা ১৮ বছরে নামানো হয়েছে।

[৬] আগামী ২১ জুন ব্রিটেনে ‘ফ্রিডম ডে’ উদযাপনের কথা রয়েছে এবং তার আগেই প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকদের টিকা দান সম্পন্নের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে সাড়ে ৬ কোটি টিকা সরবরাহ করা হয়েছে।

[৭] ইতিমধ্যে ৫০ বছরের বেশি এমন ৯০ শতাংশ ব্রিটিশ নাগরিক এক ডোজ টিকা নিয়েছেন।

[৮] গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর ও ইউরোপিও ইউনিয়ন ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর বলার পর ব্রিটেনে এ টিকা দেওয়ার ব্যাপারে উৎসাহ দেখা গেছে কারণ এ টিকা ১২ বছর বয়স্কদের দেওয়া যায়।

  • সর্বশেষ