শিরোনাম
◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায় ◈ দুবাইয়ের পর্যটন শিল্পে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল ◈ জ্বালানি সংকটে বিদ্যুৎ খাতে চাপ, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেই বয়রা গাছটি দেখতে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশন কোটালীপাড়া শাখায় যাবেন জেলা প্রশাসক

আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] ১৮ মাস আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার দেয়া সেই বয়রা গাছের চারাটি এখন বেশ বড় হয়েছে। ত্রিফলা ফল হিসেবে পরিচিত এই বয়রা গাছে লিভারের সমস্যা, রক্ত পরিস্কার ও পায়খানা পরিস্কারসহ দেহের নানান সমস্যা দুর করে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালের হারবাল মেডিসিন, চম ও যৌন রোগ, স্ত্রী রোগ, নাক, কান ও গলার রোগের চিকিৎসার বিশেষঞ্জ ডা. মোঃ আহমেদুল কবির।

[৩] ডা. মোঃ আহমেদুল কবির বলেন, গোপালগঞ্জের আমলকী, হৈতকি ও বয়রা এই ৩টি ফলকে ত্রিফলা ফল বলে।এ সব ফল গাছে দেহের বিভিন্ন কাজ করে। যেমন, লিভারের সমস্যা সমাধান ও রক্ত পরিস্কার করা ছাড়াও পায়খানা পরিস্কারসহ বিভিন্ন উপকার করে।

[৪] গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এক প্রতিক্রিয়া ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক হিসেবে গোপালগঞ্জ জেলায় যোগদানের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী আসন টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় পরিচিত সভার দিন স্থানীয় মানুষদের মধ্যে বয়রা ফল গাছের চারাসহ নানান প্রজাতির বেশ কিছু চারা বিতরণ করেছিলাম। এ সময় গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশন কোটালীপাড়া শাখায়ও দুটি গাছের চারা বিতরন করেছিলাম। সেই দুটি চারার মধ্যে বয়রা ফল নামে একটি চারা আজ বেশ বড় হয়েছে। দেখতে অপরুপ সুন্দর বয়রা গাছটি পরিচর্যা করে বড় করায় সাংবাদিকদের ধন্যবাদ জানাই। তবে, অবিশাষ্য হলেও সত্য যে,একদিন গাছটি দেখতে সরেজমিনেও যাবো আমি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়