শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ফেন্সিডিলসহ দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

জিএম মিজান: [২] বগুড়ায় ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেন্সিডিলসহ নাছিমা বেগম (৪১) রেহেনা বেগম (৩০) দুই নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।

[৩] সোমবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৪] গ্রেপ্তাররা হলেন-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উছনা পশ্চিমপাড়া গ্রামের মৃত রফিক মণ্ডলের মেয়ে নাছিমা বেগম (৪১) ও একই উপজেলার নগরগাছি পূর্বপাড়া গ্রামের রহমান মাছুয়ার মেয়ে রেহেনা বেগম (৩০)।

[৫] বগুড়া জেলা ডিবি কার্যলয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ডিবি’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালথের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

[৬] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক এ প্রতিবেদক-কে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালথের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়