শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:৫৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কাছে ‘গুপ্তচরবৃত্তি’র জবাব চাইলেন মের্কেল ও ম্যাক্রোঁ

লিহান লিমা: [২] ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সহায়তায় ফ্রান্স, জার্মানি ও নরওয়েসহ ইউরোপের রাজনীতিবিদদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির জবাব চেয়ে ফ্রান্স ও জার্মানির নেতারা বলেছেন, মিত্র দেশগুলোর কাছ থেকে এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়। ইউরো নিউজ

[৩]জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ম্যাক্রোঁ সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক রয়েছে সেখানে সন্দেহের কোনো অবকাশ থাকা উচিত নয়। তাই আমরা এই ঘটনার স্পষ্ট ব্যাখ্যার জন্য অপেক্ষা করছি। আমরা যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের কাছে এই ঘটনার সম্পূর্ণ তথ্য ও উত্তর চাই।’ এই সময় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেন, ‘আমি ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্যের সঙ্গে একমত।’

[৪]এর আগে ডেনমার্কের ব্রডকাস্টার ডেনমার্ক রেডিও (ডিআর) এক প্রতিবেদনে জানায়, ডেনমার্কের প্রতিরক্ষা সংস্থার (এফই) অভ্যন্তরীণ তদন্তে দেখা গিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এফই’এর বৈদেশিক ইউনিটের সহযোগিতায় ডেনিশ ইনফরমেশন ক্যাবলের মাধ্যমে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সুইডেন, নরওয়ে, ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিবিদদের ওপর নজরদারী চালিয়েছিলো।

[৫]এই ক্যাবলের মাধ্যমে টেক্স মেসেজ, টেলিফোনকল, ইন্টারনেট ক্লাউড সার্চ, চ্যাট ও ম্যাসেজিং সার্ভিসে প্রবেশ করতে পেরেছিলো এনএসএ। প্রসঙ্গত, সুইডেন, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ড ও ব্রিটেনসহ বিভিন্ন দেশে ক্যাবল ল্যান্ডিং পয়েন্ট সরবরাহ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ডেনমার্ক। ডেনমার্ক রেডিও বলছে, ডিআর’এ কাজ করা ৯জন সূত্রের সাক্ষাতকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়