শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ

মাহবুবুর রহমান : [২] প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্ত নোয়াখালী জেলার শিল্প উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

[৩] সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক অডিটোরিয়ামে নোয়াখালী বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মাহবুবউল্লাহ সভাপতিত্বে
করোনাভাইরাস এ ক্ষতিগ্রস্ত ৮ জন নারী ও ৯ জন পুরুষের মাঝে এ চেক বিতরণ করা হয়।

[৪] চেক বিতরণের সময় নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান বলেন, সরকারের এ অর্থ সঠিক কাজে লাগিয়ে নিজে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবেন। পরে জেলার ১৭ জন নারী ও পরুষ উদ্যোক্তাদের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ করেন। অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত প্রশাসক( সার্বিক) ইসরাত সাদমীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়