শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আবুল কালাম আজাদ : [২] হাইকোর্টের আদেশ মোতাবেক সিএস ম্যাপ অনুযায়ী পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

[৩] সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সেখানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বাপার সভাপতি এড. তসলিম হাসান সুমন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম, ইছামতি নদী বাঁচাও আন্দোলনের সাধারন সম্পাদক শহীদুর রহমান শহীদ, শিক্ষিকা হাসিনা আখতার রোজি প্রমূখ।

[৪] বক্তারা বলেন, ইছামতি নদী সিএস ম্যাপ অনুযায়ী খনন কাজ করার জন্য মহামান্য হাইর্কোটের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। ইতোমধ্যেই শুরু হওয়া ইছামতি নদীর উৎসমুখে সংযোগ খাল খনন কাজে প্রস্বস্থতা ও গভীরতা সিডিউল মোতাবেক করা হচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা।

[৫] সংশ্লিষ্ট ঠিকাদার ইছামতি নদী খননের মতো ্একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করেই বিল তুলে নেওয়ার পায়তারা করছেন বলে অভিযোগ করেন তারা। ঐতিহ্যবাহী ইছামতি নদীর প্রাণপ্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে হাইর্কোটের নির্দেশনা অনুযায়ী নদীর দুপাড়ের অবৈধ দখলদার উচ্ছেদ এবং খননকাজ যথাযথভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানান তারা। মানবন্ধন শেষে এই দাবিতে জেলা প্রশাসক কবীর মাহমুদের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়