শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে গাঁজার গাছসহ ব্যবসায়ী গ্রেফতার

আবু মুত্তালিব : [২] বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির আঙ্গিনায় চাষ করার সময় গাঁজার গাছসহ আবু তালেব (২৬) নামের এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] গতকাল ৩০ মে রোববার বিকেলে উপজেলার চাঁপাপুর দক্ষিনপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বড় আকৃতির গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু তালেব আদমদীঘি চাঁপাপুর দক্ষিনপাড়ার সামছুল হকের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির চাঁপাপুর দক্ষিনপাড়ায় আবু তালেব তার বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছে।

[৫] এমন গোপন সংবাদের ভিক্তিতে উপ-পরিদর্শক সোলায়মান আলী ফোর্সসহ উল্লেখিত বাড়িতে অভিযান চালিয়ে বসত বাড়ির আঙ্গিনায় চাষ করা অবস্থায় একটি বড় আকৃতির গাঁজা গাছ উদ্ধারসহ ব্যবসায়ী আবু তালেবকে গ্রেফতার করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়