শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১০:২২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় পুকুরে ডুবে জমজ দু’বোনের এক জনের মৃত্যু অপরজনকে উদ্ধার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের একজন মারা গেছে। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

[৩] শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার গজভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিলি বেগম (৩) আর আহত শাম্মী বেগম (৩) উপজেলার গজভাগ গ্রামের ফারুক আহমদ এর মেয়ে।

[৪] পরিবার ও স্থানীয়দের ধারণা, প্রচন্ড গরমে তারা হয়তো পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

[৫] দুই জমজ শিশুর চাচাতো ভাই মারুফ আহমদ ঘটনা নিশ্চিত করে শনিবার রাতে জানান, দুপুরে বাড়ির সকলের অগোচরে মিলি বেগম ও শাম্মী বেগম বাড়ির পাশে পুকুরঘাটে যায়। প্রচন্ড গরমে হয়তো তারা গোসল করতে পানিতে নামে।

[৬] এর মধ্যে বাবা-মা তাদেরকে খোঁজতে শুরু করেন। পরে পানিতে ডুবু ডুবু অবস্থায় আহত শাম্মী বেগমকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। মিলিকে কোথাও না পেয়ে পরে পুকুরে নেমে তার লাশ উদ্ধার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়