শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলি- আনুষ্কা দম্পতির কন্যার নাম ভামিকা, যা দেবী দুর্গার আরেক নাম

স্পোর্টস ডেস্ক : [২] গত জানুয়ারিতে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ঘর আলো করে আসে কন্যা সন্তান। তবে জন্মের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যম থেকে মেয়েকে দূরে রেখেছিলেন এই তারকা দম্পতি। পাপারাজ্জিদের তারা ব্যক্তিগতভাবে অনুরোধ করেন, মেয়ে পরিণত না হওয়া পর্যন্ত যেন তার ছবি না তোলেন কেউ।কিন্তু এমন তারকা দম্পতির সন্তানকে নিয়ে আগ্রহের কি শেষ থাকে ভক্তদের? কোহলি এবার মেয়েকে নিয়ে ভক্তদের একটা কৌতূহল নিবারণ করলেন। নিজে মেয়ের নামের অর্থ জানালেন।

[৩] যদিও শিশুকন্যার ছবি দেখার অনুরোধ সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন ভারত অধিনায়ক। ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে কোহলি এই মুহূর্তে মুম্বাইয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন। আর কোয়ারেন্টাইনের এই অলস সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন বলে ঠিক করেন।

[৪] সেখানেই একজন কোহলিকে প্রশ্ন করেন, তার মেয়ের ‘ভামিকা’ নামের মানে কি? সঙ্গে কোহলির মেয়ের ছবি দেখারও আবদার করেন তিনি। প্রশ্নটি ছিল এমন- ভামিকার মানে কী? কেমন আছে ও? আমরা কি ওর একটা ছবি দেখতে পারি?

[৫] উত্তরে কোহলি লেখেন, ভামিকা দেবী দুর্গার আরেক নাম। মেয়ের ছবি দেখতে চাওয়ার প্রসঙ্গে কোহলি লেখেন, না, আমরা দুজন (কোহলি ও আনুশকা) স্থির করেছি মেয়ে যত দিন না বুঝতে পারছে সামাজিক যোগাযোগ মাধ্যম কি এবং এ সম্পর্কে নিজের পছন্দ স্থির করতে পারে, তত দিন আমরা আমাদের সন্তানকে ভার্চুয়াল জগতে প্রকাশ করব না। - জি নিউজ/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়