শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বুয়েট শিক্ষার্থীরা

শরীফ শাওন: [২] আজীবন বহিস্কৃত শিক্ষার্থী হাইকোর্টের আদেশে ক্লাসে ফেরায় আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। বুয়েট প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

[৩] আবরার ফাহাদ হত্যার বিষয়ে শিক্ষার্থীরা কোনো আপস করবে না জানিয়ে শনিবার সাধারণ শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট প্রশাসনের আশ্বাসে আগামী সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করা হচ্ছে এর মধ্যেই বুয়েট প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। অন্যথায় আগামী সপ্তাহের পর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আবারও কর্মসূচি গ্রহণ করা হবে।

[৪] বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বুয়েটের একাডেমিক কার্যক্রম হতে আজীবন বহিষ্কৃত ছাত্রের রিট পিটিশনের বিরুদ্ধে আপিল দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আপিল দায়ের প্রক্রিয়াধীন আছে, যা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ