শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কোনও ল্যাব থেকে করোনাভাইরাস লিক করেছে কী না, এবার সে তদন্তের নির্দেশ দিলো চীন

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক দিন আগেই করোনার উৎস সন্ধানে নতুন করে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এবার একই ধরণের নির্দেশ দিলো বেইজিংও। এক বছরের কিছু বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের উৎস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সিএনএন

[৩] চলতি সপ্তাহে আবারও আলোচনায় এসেছে করোনার উৎস। চীন অনেক দিন ধরেই বলে আসছে করোনার উৎস যুক্তরাষ্ট্র। উহানে শুধু এটি প্রথম বড় পরিসরে ধরা পরেছিলো। কিছুদিন আগে জানা যায়, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির কয়েকজন গবেষক ১৯ সালের নভেম্বরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর এই বিষয়ক আলোচনা আবারও জমে ওঠে। এরপরেই বাইডেন ৯০ দিনের মধ্যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা প্রতিবেদন চেয়ে বসেন। বিবিসি

[৪] এই সিদ্ধান্ত বেইজিং এর জন্য ছিলো অপমানকর। এর ফলে বেইজিং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র সত্যের ব্যাপারে তোয়াক্কাই করে না। তারা বিজ্ঞান নিয়ে জানার ব্যাপারেও আগ্রহী নয়। তাদের একমাত্র উদ্দেশ্য অতিমারিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’

  • সর্বশেষ