শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাতিয়ায় জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে গেল শিশু

অহিদ মুকুল:[২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়ার ১৪ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি। নিখোঁজ লিমা আক্তার উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় যশের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।

[৩] বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে হাতিয়া থানার এএসআই মো.আলাউদ্দিন জানান, গতকাল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ হওয়া শিশুটির আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

[৪] স্থানীয়রা বাসিন্দা আজাদ জানান, ঘূর্ণিঝড় যশের প্রভাবে জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সঙ্গে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যার কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।

[৫] হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, পরিবার ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ