শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে রাস্তায় শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস ও অবস্থান কর্মসূচি

মঈন উ্দ্দীন: [২] বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় এ প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়।

[৩] এ সময় বক্তারা বলেন, একটানা ৪৩৭ দিন ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে লকডাউনের মধ্যেও শপিংমল, মার্কেট, অফিসসহ গণপরিবহণ চলাচল ও বন্ধ এমন অবস্থায় কেটেছে। তবে দীর্ঘ সময় ধরে বন্ধ থেকে গেলো শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা সেশনজটসহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

[৪] স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে রাজশাহীসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, দেশের সবকিছু যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলছে সেখানে আমাদের কেনও বসিয়ে রাখা হচ্ছে বুঝতে পারছি না।

[৫] করোনা মহামারীর দোহাই দিয়ে হাজার হাজার শিক্ষার্থীকে জিম্মি করা হচ্ছে। সরকার পরিকল্পিত ভাবে এই প্রজন্মকে অসার ও মেরুদণ্ডহীন করে তুলছে বলেও তারা অভিযোগ করেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার দাবি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়