শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের প্রতিটি দেশকে মোট জনসংখ্যার কমপক্ষে ১০ ভাগকে টিকার আওতায় আনতে বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিহান লিমা: [২] বিশ্বের প্রতিটি দেশকে আগামী সেপ্টেম্বরের মধ্যে মোট জনসংখ্যার কমপক্ষে ১০ শতাংশকে টিকার আওতায় আনা নিশ্চিত করতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্রেবেয়েসুস। জেনেভায় হু’র সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

[৩] এই সময় তিনি আরো জানান, ‘গত ১৮ মাসে বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে কাজ করে গিয়েছেন। তাদের মধ্যে অনেকেই কর্মরত থাকাকালে সংক্রমিত হয়েছেন ও প্রাণ হারিয়েছেন। আমরা সমীক্ষা করে দেখেছি, অন্যকে সেবা দিতে গিয়ে মহামারী শুরুর পর থেকে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার স্বাস্থ্যকর্মী প্রাণ দিয়েছেন।’

[৪] হু প্রধান করোনা টিকার ক্ষেত্রে ‘কলঙ্কজনক অসমতা’ সৃষ্টির জন্য ধনী দেশগুলোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, কোনো দেশই করোনার ঝুঁকি থেকে মুক্ত নয়। দশটি ধনী দেশ বিশ্বে মোট উৎপাদিত টিকার ৭৫ভাগই খরচ করেছে। টিকার ক্ষেত্রে দেশগুলো সমতা দেখাতে পারে নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়