শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ১০:৫১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২১, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলশী থানা এলাকায় ৩ ছিনতাইকারী গ্রেফতার

রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম নগরের খুলশী থানার পলিটেকনিক্যাল কলেজের মেইন গেট সংলগ্ন এলাকায় এক যুবককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছিনতাইকৃত ১টি মোবাইল, নগদ ৮৫০ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ব্লেড উদ্ধার হয়।

[৩] রবিবার (২৩ মে) ভোর ৪ টার দিকে চান্দঁগাও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তিনজন হলেন— নগরের চান্দঁগাও থানার শরাফত উল্লাহ, পেট্রোল পাম্পের রিকশা কলোনীর সেলিম জমিদারের ভাড়াটিয়া রহিজল ইসলামের ছেলে মো. জসিম (২২), একই থানার পাঠানিয়াগোদা এলাকার আমিরুল ইসলাম সুমনরে ছেলে মো. রিফাতুল করিম (২৩) ও পাঠানিয়াগোদা চাঁন্দ মিয়া মেম্বার বাড়ীর মো. বাচ্চুর ছেলে মো. আরিফ (২২)।

[৪] পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার মো. শাকিলের (১৮) বাবা মো. শামীম আহাম্মদ বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন।

[৫] মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল (শনিবার) সন্ধ্যায় মো. শাকিল (১৮) পায়ে হেঁটে খুলশী ঝাউতলায় তার বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় খুলশী থানার পলিটেকনিক্যাল কলেজের মেইন গেটের সামনে আসলে হঠাৎ সিএনজি থেকে ৩ জন নেমে শাকিলকে পথরোধ করে ধারালো ব্লেড হাতে ভয় দেখায় ও মারধর করে। এসময় মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নেয়।

[৬] খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ‘ছিনতাই ও মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ পেয়ে গতকাল চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১টি মোবাইল, নগদ ৮৫০ টাকাসহ ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ব্লেড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ