শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:০৫ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ওসমানী উদ্যান’ পার্কের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে

সুজিৎ নন্দী: [২] শিঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে গুলিস্তানে ‘ওসমানী উদ্যান’ পার্ক। ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন ডিজাইনে বেইজমেন্টে প্রায় ১শ’ গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। নগর ভবন, পুলিশ হেড কোয়াটার এবং সচিবালয়ের সামনে যে গাড়ি রাখা হয় এতে মারাত্মক যানজট তৈরি হয়। পার্কটি খোলা হলে এই গাড়িগুলো বেইজমেন্টে রাখা যাবে।

[৩] পার্কের ভেতর একটি লেক তৈরি করা হবে, যেখানে সারা বছর পানি থাকবে। খেলা দেখা বা গানও শোনা যাবে সেখানে। পানি, প্রকৃতি আর আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এটি নির্মাণ করা হচ্ছে।

[৪] মেয়র ব্যরিস্টার ফজলে নূর তাপস বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ ছিলো। বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা চাই একটি সুন্দর পার্ক করতে। সেক্ষেত্রে মানুষের চাহিদার প্র্রেক্ষিতে কিছু ডিজাইন পরিবর্তন করা হয়েছে।

[৫] প্রকল্প পরিচালক প্রকৌশলী মুন্সী আবুল হাশেম বলেন, অত্যাধুনিক একটি পার্ক হবে। পার্কটিতে জলাধার, আলাদা আলাদা বসার জায়গা, বাচ্চাদের জন্য বিশেষ জোন থাকবে।

[৬] পাশাপাশি চা, কফি, স্যান্ডউইচ খাওয়া, ওয়াই-ফাই জোন, ফুড কর্নার, বড় স্ক্রিনে টিভি দেখার ব্যবস্থা থাকবে। এছাড়াও পার্কে নগর মিউজিয়াম ও লাইব্রেরি থাকবে।

  • সর্বশেষ