শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত ফেরত ৩৩৭ বাংলাদেশির মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত, ভেরিয়েন্ট আতংকে সাতক্ষীরা বাসী

আসাদুজ্জামান : [২] বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে সাতক্ষীরায় আসা ৩৩৭ বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

[৩] এ নিয়ে জেলায় বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগী রয়েছে ৮৪ জন। এরমধ্যে ২৩ জন রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে, একজন রয়েছে মেডিকেল আসিইউতে এবং বাকী ৬০ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনার রোগীর সংখ্যা।

[৪] এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। যদিও স্বাস্থ্য বিভাগ বলছেন তাদের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পর জানা যাবে তাদের শরীরে ভেরিয়েন্ট ভাইরাস আছে কিনা।

[৫] অপরদিকে, ৩৩৭ জন বাংলাদেশী নাগরিকের মধ্যে ১৭ জন করোনা রুগিকে রেখে বাকি ৩২০ জনকে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

[৬] সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, ১৭ জন করোনা রোগীকে রেখে বাকি ৩২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ইউনিট করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ