শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক, রিয়াদ ও তামিমের অর্ধশত রানে শ্রীলঙ্কার লক্ষ্য ২৫৮ রান

রাহুল রাজ: [২] মুশফিক রহিমের ৮৪ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৫৭ রান। রোববার (২৩ মে) দুপুরে টসে জিতে প্রথমে ব্যাট করেতে নেমে শুরুটা মোটেই ভাল হয় নি। দলীয় ৫ রানে লিটন নিজের ০ রানে সাজ ঘরে ফিরলে চাপ নিয়েই দিন শুরু করে বাংলাদেশ। তিন নম্বর স্থানে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ১৫ ও মিঠুন ০, তামিম ৫২ রানে ফিরলে বড় স্কোর তোলা বেশ চ্যালেঞ্জ হয়ে যায় টিম টাইগারদের জন্য। তখন ঠান্ডা মাথায় রহিম ও রিয়াদ ১০৮ রানে জুটি গড়ে বিপদ সামলে দলীয় স্কোর সমানে এগিয়ে নিয়ে যান।

[৩] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ব্যাটসম্যানেরা বোলারদের কৃতিত্বে আউট হয়নি। বরং নিজেদের উইকেট উপহার দিয়ে এসেছেন এটাই বলা যায়। যে বল যে শর্ট খেলার কোন প্রয়োজন নেই সেই শর্ট খেলতে গিয়েই আউট হয়ে সাজ ঘরে ফিরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। নিজের শতরান থেকে ১৬ রান দূরে ভুল শটে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসে। রহিম আউট হবার পরে রিয়াদ নিজের ২৪ তম অর্ধশত রান তুলে ৫৪ রান আউট হন।

[৪] শেষ পর্যন্ত আফিফ ২৭ ও সাইফুদ্দিন ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ানে।

[৫] লঙ্কানদের পক্ষে ধনন জয় ডি সিলভা ৩ টি উইকেট নিজের করে নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়