শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় শনিবার (২২ মে) শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লামিয়া নামের ২বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে।

[৩] পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকায় এই দুঃখজনক ঘটনাটাটি ঘটে। লামিয়ার বাবার নাম ইকবাল। পার্শ্ববর্তী ঘুটাবাছা গ্রামে তাদের বাড়ি।

[৪] ঘটনার সময় লামিয়া নানার বাড়ি বেড়াতে আসছিল বলে ঘুটাবাছা এলাকার আইয়ুব আলী মিয়া জানান। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির নিকটে একটি শাখাখালে পরিবারের সদস্যদের অলক্ষ্যে পড়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে শিশু লামিয়াকে খোঁজাখুঁজি করেন। এসময় প্রতিবেশী মোস্তফা বাড়ির নিকটের ওই শাখাখালের পানিতে ভাসতে দেখেন শিশুটিকে।

[৫] তাৎক্ষণিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক ডা. জি এম আকবর তাকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন বলে জানা যায়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়