শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের উদ্দেশে রওনা দেওয়ার পর বর জানতে পারে সে করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। নতুন নতুন করোনার ধরন শনাক্ত হওয়ায় আতঙ্ক প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক নানা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশটিতে। তবে ঊড়িষ্যা রাজ্যে ঘটে গেল ব্যতিক্রমী ঘটনা। সূত্র: টিভি নাইন বাংলা

শুক্রবার (২১ মে) বিয়ের দিন সকালেও করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাননি বর রাজেন্দ্র ডান্ডিয়া। বিয়ের উদ্দেশে পাত্রীর বাড়িতে রওনা দেওয়ার পর জানতে পারেন সে করোনায় আক্রান্ত।

এ নিয়ে শুরু হয় হইচই। এ ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর বিয়ের মণ্ডপ থেকে বরকে তুলে নিয়ে আইসোলেশনে পাঠায় পুলিশ। বিয়ে বাড়িতে আসা দুই বাড়ির আত্মীয় স্বজনকে বাড়িতেই নিভৃতবাসে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ব্যাপারে স্থানীয় বিডিও গায়ত্রী দত্ত নায়েক বলেন, করোনার সংক্রমণ রোধ করতে বরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সেইসঙ্গে দুই পরিবারের সদস্যদের বাড়িবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়