শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:০৬ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মহত্যার চেষ্টার অভিযোগে গৃহবধূর বিরুদ্ধে যশোরে মামলা

জাহিদুর কবির: জীবানুনাশক স্যাভলন পানে আত্মহত্যার চেষ্টার অভিযোগে মুক্তা খাতুন ২০) নামে এক গৃহবধূর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গৃহবধূ চাঁচড়া রায়পাড়ার মৃত মিলনের মেয়ে ও রাব্বী মুসার স্ত্রী। এস আই হারুনর রশিদ বাদি হয়ে শনিবার (২২ মে) মামলা করেন।

কোতয়ালি থানার এসআই হারুন অর রশিদ জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানতে পারেন চাঁচড়া রায় পাড়া এলাকায় মুক্তা খাতুন নামে এক গৃহবধূ তার নিজ ঘরের ছিটকারি লাগিয়ে জীবানুণাশক স্যাভলন পান করে আত্মহত্যার চেষ্টা করে।

এ সময় তার নানী আমেনা বেগম টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ছিটকানী ভেঙ্গে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। তিনি হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারেন। এই ঘটনায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে মুক্তাকে আসামি করে একটি মামলা হয়েছে। মুক্তা বর্তমানে হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়