শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে এক মন্ত্রণালয়ের দক্ষতা নিয়ে আরেক মন্ত্রনালয় প্রশ্ন তুলে, এমন আগে কখনও দেখা যায়নি

ফজলুল বারী: সিরাম ইনস্টিটিউটের সংগে প্রথম চুক্তিতে ছিল বাংলাদেশ অন্য কারো কাছ থেকে টিকা সংগ্রহ করতে পারবেনা! ভারত করোনা নিয়ে লেজেগোবরে অবস্থায় পড়লে সিরাম যেমন টিকা সরবরাহে ব্যর্থ হয় বাংলাদেশও চুক্তির শর্ত থেকে সরে আসে। চীনা টিকা কিনতে চুক্তি করা নিয়ে আলোচনা শুরুর পর চীন তাদের উপহারের টিকা পাঠিয়ে সেখান থেকে বাংলাদেশে তাদের অবস্থানরত নাগরিকদের জন্যেও টিকা চায়। এরমাঝে চীনা টিকার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী! মন্ত্রী বলেছেন চীনা ভাষায় লেখা চুক্তির সঠিক জায়গায় স্বাক্ষর না করায় চীনের টিকা পেতে দেরি হচ্ছে। এরপর স্বাস্থ্য মন্ত্রনালয় চীনা ভাষায় লেখা চুক্তির খুঁটিনাটি পড়তে চীনা ভাষা জানেন এমন একজনকে নিয়োগ করেছে। এসব কিছুতে আটকে আছে চীনা টিকার প্রাপ্তি। খদ্দের আবার ফসকে না যায় এই ভয়ে চীন আরও ছয় লাখ ডোজ টিকা উপহার হিসাবে পাঠানোর ঘোষনা দিয়েছে। রাশিয়ার চুক্তি নিয়ে চলছে হযরলব পরিস্থিতি। এটাও বলছে পররাষ্ট্র মন্ত্রনালয়। বাংলাদেশে এভাবে কখনও এক মন্ত্রনালয়ের দক্ষতা নিয়ে আরেক মন্ত্রনালয় প্রশ্ন তুলে, এমন আগে কখনও দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়