শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

আসাদুজ্জামান: [২] আল-আসকা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি। শনিবার বেলা ১১টায় শহরের শহীদ নাজমুল সরণীতে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

[৩] জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান প্রমুখ।

[৪] এসময় বক্তারা বলেন, ইসরাঈল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরাঈলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে। এদের মধ্যে ৬৫ জন শিশু ছিলো। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসুল্লীদের উপর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়