শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজ কানাডার টরন্টোতে সাংবাদিকদের সভা

সালেহ্ বিপ্লব: [২] টরন্টোয় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাবেক সাংবাদিকরা এ সভার আয়োজন করেছেন।

[৩] স্থানীয় সময় শনিবার (২২ মে,২০২১) দুপুর বারোটায় (বাংলাদেশ সময় রাত ১০টা) এ ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

[৪] আলোচনায় অংশ নেবেন- আমিরুল ইসলাম (প্রথম আলো, বাংলা ভিশন), এস এম বাবু (এটিএন বাংলা), সঞ্জয় চাকী (চ্যানেল আই), গাজী সালাহউদ্দিন মাহমুদ (সময় টিভি), এম জেড ফেরদৌস (বৈশাখি টেলিভিশন), আসাদুজ্জামান আসাদ (প্রথম আলো), কিশোয়ার লায়লা (বাংলা ভিশন), উজ্জল দাস (প্রথম আলো) এবং শওগাত আলী সাগর (প্রথম আলো)।

[৫] টরন্টোয় বসবাসরত বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের সাবেক প্রতিনিধিদের এই প্রথম সম্মিলিতভাবে কোনো আয়োজনে অংশ নেয়া।

[৬] আয়োজকদের পক্ষে প্রথম আলোর সাবেক বিজনেস এডিটর এবং কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, বাংলাদেশের সাংবাদিকতা বিশেষ করে  মুক্ত সাংবাদিকতার পক্ষে এবং গণমাধ্যমের ওপর নিপীড়নমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রবাসে বসবাসরত সাংবাদিকদের অবস্থান জানাতে  এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

[৭] আলোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শওগাত আলী সাগর লাইভ’ থেকে  সরাসরি সম্প্রচার করা হবে।

  • সর্বশেষ